বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সেরা সিদ্ধান্ত নিয়েছে মেসি বললেন তেভেজ

সেরা সিদ্ধান্ত নিয়েছে মেসি বললেন তেভেজ

বার্সেলোনায় ফেরেননি লিওনেল মেসি। যাননি সৌদি আরবের ক্লাব আল-হিলালেও। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই। মেসির মিয়ামিতে যাওয়ার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মেসির সাবেক সতীর্থ কার্লোস তেভেজ।

আর্জেন্টিার সাবেক ফরোয়ার্ড তেভেজ বলেন, ‘আমার মনে হয়, লিও (মেসি) নিজের অবস্থা জেনে এবং বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে। সতীর্থদের বেতন কমিয়ে সে বার্সেলোনায় ফিরতে চায়নি। সে খারাপ মানুষ হতে চায়নি।


বার্সায় ফিরতে না পারায় অন্য যে কারো চেয়ে বেশি কষ্ট মেসিই পাচ্ছে।’ তেভেজ আরো বলেন, ‘সে মিয়ামিকে পছন্দ করে। এটা তার এবং তার পরিবারের জন্য শান্তির জায়গা। আমার মনে হয়, সে তার সেরা সিদ্ধান্ত দিয়েছে।’

সতীর্থদের বেতন কমিয়ে মেসি বার্সায় ফিরতে চান না। এই বিষয়টি মেসি নিজেই পরিষ্কার করেছেন। সাতবারের ব্যালন ডি’আর বিজয়ী তারকা বলেছিলেন, ‘আমি শুনেছি যে লা লিগা সব কিছু মেনে নিয়েছে এবং আমার ফিরে আসার জন্য সব কিছু ঠিকঠাক ছিল, তবু আরো অনেক কিছু করতে হবে। শুনেছিলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এসব কিছুর দায় নিতে চাইনি।