সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেয়ারদর কমেছে বেশির ভাগ কোম্পানির

শেয়ারদর কমেছে বেশির ভাগ কোম্পানির

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন হয়েছে। এদিন লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ারদরই কমেছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুই-ই কমেছে।

 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনেদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৯১টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৪ দশমিক ৯৬ পয়েন্টে উঠে এসেছে।

 

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্টে আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৬৬২ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬২২ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৯ লাখ টাকা।


দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ রিসোর্ট, লাভেলো আইসক্রিম, ইস্টার্ন ব্যাংক, ফারইস্ট নিটিং, স্যালভো কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল, বিচ হ্যাচারি, সোনালি পেপার এবং জেমিনি সি ফুড।

 

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ২৪৬টি কোম্পানির মধ্যে ৭৫টির দাম বেড়েছে। কমেছে ১৪৩টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্ট। গতকাল সিএসইতে ৬ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ৩৬ লাখ টাকা।