সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৭:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ব্যক্তি নিহত:

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ব্যক্তি নিহত:

ঢাকা প্রেস
কুমিল্লা জলা প্রতিনিধিঃ


কুমিল্লা:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে রোববার (৯ জুন) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৫০)।

 

স্থানীয়রা জানিয়েছে, ঘটনাটি রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় ঘটেছে। নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত খন্দকার জানিয়েছেন, মরদেহটি এখনো ভারতীয় সীমান্তের অপর পাশে পড়ে আছে। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

 

এই ঘটনায় এখনো পর্যন্ত কোন পক্ষ থেকেই কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়রা বিএসএফের গুলিবোরের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।