বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রদর্শক হীরাকে সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

প্রদর্শক হীরাকে সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

রাজশাহী প্রতিনিধি:

 

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে সংঘটিত মারামারির ঘটনায় আলোচিত প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে রাজশাহী অঞ্চলের মাউশির পরিচালক প্রফেসর মো. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি পরিষদের সদস্যরাও রয়েছেন এবং তারা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবেন।

 

পরিচালক আরও জানান, এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট প্রদর্শকের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে।

 

তিনি বলেন, আলেয়া খাতুন হীরা মূলত একজন এমপিওভুক্ত ডেমোনস্ট্রেটর (প্রদর্শক), তিনি সরকারি কর্মকর্তা নন এবং শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সম্ভাবনাও কম।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলেজের শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পরই মাউশি তদন্ত কার্যক্রম শুরু করে।