মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজ নিয়ে আসছে চিত্রনায়িকা পরীমনি

‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজ নিয়ে আসছে চিত্রনায়িকা পরীমনি

অনেকদিন পর নতুন কাজের সঙ্গে পর্দায় ফিরছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমার পাশাপাশি নিয়মিত হচ্ছেন ওটিটিতেও। সম্প্রতি ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’তে দেখা গেছে পরীকে। এবার আরো একটি নতুন সিরিজে যুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন পরীমণি।

রোববার রাতে (১ অক্টোবর) পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা অনম বিশ্বাসের সঙ্গে একটি ছবি শেয়ার করে ‘রঙ্গিলা কিতাব’ নামে নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার কথা জানান দিয়েছেন।


জানা যায়,সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী।

কয়েক দিন আগেই অনম বিশ্বাসের নির্মিত ‘ভাইরাস’ ওয়েব সিরিজ মুক্তি পায়। নতুন এক্সেপেরিমেন্টাল কাজ হিসেবে এটি বেশ আলোচিতও হয়েছে। এবার তিনিই বানাচ্ছেন পরীকে নিয়ে নতুন সিরিজ।