মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

(ইসি) নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন শফিউল আজিম

(ইসি) নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন শফিউল আজিম

নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন শফিউল আজিম। বৃহস্পতিবার (৩০ মে) সকালে তাকে স্বাগত জানান কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

এর আগে ২১ মে শফিউল আজিমকে নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে (অতিরিক্ত সচিব) নির্বাচন কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ ২০২৪ সালের ৩০ জুন থেকে কার্যকর হবে।


 

এদিকে, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

মো. জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের ২৭ অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।