সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:০৪:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রামচন্দ্রপুরে বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু 

রামচন্দ্রপুরে বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু 

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-



কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে বিষাক্ত মদ পান করে দুই জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, এরা হল রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০)ও একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)

এলাকা সূত্রে জানা যায় যে, গতকাল রাতে বাজার থেকে বিষাক্ত মদ (মিথানল) খেয়ে অসুস্থ হয়ে পরে, সকালে দুজকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তপন চন্দ্র সরকার কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কুমিল্লা নেওয়ার পথে তপন চন্দ্র সরকার মারা যায়, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পলাশের মৃত্যু হয় ।

বাঙ্গরা বাজার থানা পুলিশ খবর পেয়ে রামচন্দ্রপুর মহা শ্মশান থেকে পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে, পুলিশ আসার পূর্বে ই তপনের লাশ দাহ করার কারনে লাশ উদ্ধার করা যায় নি, এলাকাবাসী জানায় গত মাস পূর্বে উত্তর বাখরাবাদ গ্রামের নেপাল পালের ছেলে শ্যামল পাল মারা যায়, কয়েক বছর পূর্বে একই গ্রামের শুকলাল পাল,সুমন, রুবেলসহ আরো অনেকে এ বিষাক্ত মদ পানে মৃত্যু হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে একজনের  লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি আরেক জনের লাশ তার স্বজনরা দাহ করার কারনে লাশ উদ্ধার করা যায় নি। 

বিষাক্ত মদ  (মিথানল) পানে না অন্য কারনে মৃত্যু হয়েছে রহস্য উদঘাটন করার লক্ষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে।