মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ক্যানসার আক্রান্ত বৃদ্ধার শেষ ইচ্ছা পূরণ করলেন শাহরুখ

ক্যানসার আক্রান্ত বৃদ্ধার শেষ ইচ্ছা পূরণ করলেন শাহরুখ

শয়নে-স্বপনে-জাগরণে শুধুই শাহরুখ খান। ঘরভর্তি শাহরুখের ছবি, ফিল্মের পোস্টার। ‘পাঠান’ মুক্তির পর হুইলচেয়ারে বসে হলে কিং খানের ছবি দেখতে গিয়েছিলেন। শাহরুখের কোনও ছবিই মিস করেন না তিনি। বাজিগর ছবি দেখে মেয়ের নাম ‘প্রিয়া’ রেখেছিলেন। ‘বাজিগর’ থেকে শুরু, তিন দশক ধরে এভাবেই চলছে শিবানী চক্রবর্তীর।

৬০ বছরের শিবানী দেবী লড়াই করছেন ক্যানসারের সঙ্গে। স্বপ্নের নায়ক শাহরুখ খানকে দেখাই তার শেষ ইচ্ছা। বৃদ্ধার ইচ্ছে ছিল, ‘মরে যাওয়ার আগে শাহরুখকে একবার দেখতে চান। তবে সেই ভক্তকে নিরাস করেননি কিং খান। ভক্তর ডাকে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন শাহরুখ খান। সামনাসামনি না হলেও ভার্চুয়ালি! সোমবার রাতে ভিডিও কলে শিবানীর সঙ্গে কলে কথা বলেন শাহরুখ।


উত্তর চব্বিশ পরগণার খড়দার দক্ষিণপল্লীর বাসিন্দা শিবানী চক্রবর্তী। সপ্তাহখানেক আগেই সংবাদমাধ্যমের সামনে নিজের শেষইচ্ছের কথা জানিয়েছিলেন শিবানী চক্রবর্তী।


শিবানী চক্রবর্তীর কন্যা ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘মায়ের সঙ্গে শাহরুখ স্যারের বিস্তারিত কথা হয়েছে। আমার সঙ্গে কথা বলেছেন উনি। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন, জানান উনি মায়ের জন্য প্রার্থনা করবেন। পাশাপাশি মায়ের চিকিৎসার জন্য সবরকম সাহায্যের কথা বলেন তিনি’।

২০২১ সাল নাগাদ কোমরের অপারেশন হয় শিবানী দেবীর। সেই সময়ই জানা যায়, ক্যানসার বাসা বেঁধেছে তাঁর শরীরে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার রোগ বিভাগে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন খড়দার এই বাসিন্দা। ইতিমধ্যেই ১০টি কেমো হয়েছে। তবে শিবানী দেবীর ফিরে আসার খুব বেশি সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।