মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে জুলাই অভ্যুত্থান স্মরণে ড্যাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

কুড়িগ্রামে জুলাই অভ্যুত্থান স্মরণে ড্যাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

জুলাই গণ-অভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি এবং শহিদদের স্মরণে কুড়িগ্রামে রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম ডক্টরস ক্লাবে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।
 

রক্তদান ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা।
 

ড্যাব কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মো. মাহফুজুর রহমান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহসান, ডাঃ রাকিবুল ইসলাম বাঁধন, ডাঃ রাফি, ডাঃ সামান্তা শাফিন রিমা, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আহমেদ শাওন, মোঃ বিপুল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোহেল রানা এবং কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
 

ডাঃ মাহফুজুর রহমান মারুফ বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। শহিদদের স্মরণে রক্তদানের মতো মানবিক কর্মসূচি আমাদের দায়িত্ববোধেরই অংশ।”
 

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির মাধ্যমে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহিদদের স্মরণ করছি এবং রক্তদানের মাধ্যমে জনসেবার অঙ্গীকার করছি।”
 

পরে সংগৃহীত রক্ত কুড়িগ্রাম সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয় বলে জানান আয়োজকরা।