মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘদিন পর বলিউডে দেখা যাবে টলিউডের রানি ঋতুপর্ণা

দীর্ঘদিন পর বলিউডে দেখা যাবে টলিউডের রানি ঋতুপর্ণা

দীর্ঘদিন পর বলিউডে দেখা যাবে টলিউডের রানি ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার আসন্ন হিন্দি সিনেমার নাম ‘হাম তুমহে চাহাতে হ্যায়’। রাজান লায়লপুরী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন গোবিন্দ বানসাল ও রীমা লাহিড়ী।

তারকাখচিত কাস্টে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, জনমেজয় সিং গোবিন্দ নামদেব, অনুপ জালোটা, রাজপাল যাদব, জাকির হুসেন, অনুস্মৃতি সরকার, অরুণ বক্সী, সুরেন্দ্র পাল, টিনা ঘাই, অনিল নাগরা, অনিল শাহ, সঙ্গীতা সিং ও হিতেশ সাম্পল। এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করছেন অভিনেতা জনমেজয় সিং। 


সিনেমাটি সম্পর্কে তার উৎসাহ প্রকাশ করে জনমেজয়া সিং বলেছেন, তিনি ‘হাম তুমে চাহাতে হ্যায়’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। এই ফিল্মটি তার স্বপ্ন সত্যি করেছে এবং তিনি আশা রাখেন যে দর্শকরা সিনেমাটি দারুণ উপভোগ করবে।


গোবিন্দ বানসাল সিনেমাটির বিষয়ে বলতে গিয়ে বলেছেন, ‘হাম তুমহে চাহাতে হ্যায় উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি বিশ্বাস করি এটি সর্বত্র দর্শকদের হৃদয় স্পর্শ করবে। প্রেম, আনন্দ এবং নিয়তির এই অসাধারণ  যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন।’ সিনেমার সংগীত রচনা করেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার বাপ্পি লাহিড়ী। মৃত্যুর পূর্বে তার করে যাওয়া কাজের মধ্যে এটি একটি।

সহযোগী সংগীত পরিচালক রীমা লাহিড়ী এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিচালনা করেছেন বাপ্পা বি লাহিড়ী। গানের কথা লিখেছেন রাজন লায়লপুরী। ফিল্মটিতে বাপ্পি লাহিড়ী, শান, রেগো বি, পলক মুচ্ছল, অলকা ইয়াগনিক, সানা আজিজ ও অনুপ জালোটার মতো শিল্পীরা গান গেয়েছেন। ১৩ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।