রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:০৬:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শিক্ষার্থীদের ওপর হামলায় উৎকণ্ঠা প্রকাশ তাওহীদ হৃদয়ের

শিক্ষার্থীদের ওপর হামলায় উৎকণ্ঠা প্রকাশ তাওহীদ হৃদয়ের

ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। অনেকের রক্তাক্ত ছবি ছেয়ে গেছে সামাজিক মাধ্যমে। যা দেখে ব্যথিত গত বছর প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া তাওহীদ হৃদয়। লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করলেও নিজ প্রতিষ্ঠানের এমন দৃশ্য দেখে ব্যথিত তিনি।

সামাজিক মাধ্যমে হৃদয় লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি….আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’

গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। শুরু থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা খুব একটা বাধার সম্মুখীন না হলেও সোমবার (১৫ জুলাই) তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে ঢাকা বিশ্ববিদল্যালয় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

 সংঘর্ষের সময় হামলা থেকে রেহাই পাননি নারী শিক্ষার্থীরাও। এর মধ্যে অনেকে রক্তাক্ত হয়ে হাসপাতালের শরণাপন্ন হন।
 
এসব দৃশ্য দেখে ব্যথিত হৃদয়। এলপিএলের দল ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করলেও নিজ বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি দেখে উৎকণ্ঠা প্রকাশ করেছেন তিনি।