সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

আওয়ামী শাসনামলে ইসলামের ওপর সবচেয়ে বেশি নির্যাতন: মামুনুল হক

আওয়ামী শাসনামলে ইসলামের ওপর সবচেয়ে বেশি নির্যাতন: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী শাসনামলে ইসলাম চরম নির্যাতনের শিকার হয়েছে। ইসলামের অনুসারী ও প্রচারকদের ওপর নিপীড়ন চালানো হয়েছে।
 

সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই পরবর্তী করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা।
 

আলোচনায় মামুনুল হক বলেন, বিচারিক আদালতের মাধ্যমে ইসলামি নেতৃত্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য ছিল চরিত্র হনন। আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমা পেলেও, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। একদিন এ জুলুমের বিচার হবেই।
 

তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে গুম হয়েছেন। গুমের রাজনীতি কতটা ভয়ঙ্কর, তা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত তথ্যেই স্পষ্ট। আমরা আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চাই না।
 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সুবক্তা আব্দুল হাই সাইফুল্লাহ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।