মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরীকে সাপোর্ট করি: অপু বিশ্বাস

পরীকে সাপোর্ট করি: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে চলছে ভাঙনের সুর। সম্প্রতি দুজনেই বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। এমন পরিস্থিতিতে পরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গনমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের সময় এক প্রশ্নের জবাবে পরীকে ভুল না বোঝার আহ্বান জানান অপু। তিনি বলেন, ‘পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’


অভিনেত্রীর কথায়, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

 
পরীকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন অপু। তিনি বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’
 
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি। গত (২৯ মে) রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব।