মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাকিব-বুবলি আবার এক ফ্রেমে বন্দী হলেন

শাকিব-বুবলি আবার এক ফ্রেমে বন্দী হলেন

ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলির সন্তান শেহজাদ খান বীর স্কুলে ভর্তি হয়েছে। ছেলের প্রথম দিন স্কুলে যাওয়াকে কেন্দ্র করে শাকিব-বুবলি আবার এক ফ্রেমে বন্দী হলেন। আজ বৃহস্পতিবার ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে।

বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন বুবলী নিজেই। যেখানে শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা-বাবা দুজনকে এতই প্রাণোচ্ছ্ল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না দুজনের মধ্যে এক অদৃশ্য সীমারেখা রয়েছে।


পোস্টে বুবলী বলেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন। স্মৃতিচারণা করে বুবলী লেখেন, ‘এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, 

আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবার কাছে দোয়া চেয়ে বুবলী বলেন, সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।