মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:২০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভালো আছেন ফুয়াদ আট ঘণ্টা অস্ত্রোপচারের পর

ভালো আছেন ফুয়াদ আট ঘণ্টা অস্ত্রোপচারের পর

যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় আট ঘণ্টা চলা এই অস্ত্রোপচার বাংলাদেশ সময় শনিবার ভোরে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান ফুয়াদের বড় ভাই নিকি কামরান মুক্তাদির।

ভালো আছেন ফুয়াদ আট ঘণ্টা অস্ত্রোপচারের পর

গতকাল ভোরে নিকি কামরান ফেসবুকে লিখেছেন, "ঘণ্টাখানেক আগে ফুয়াদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহর রহমতে ফুয়াদ ভালো আছেন। তাঁর হৃদ্‌যন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন। দোয়া করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল।" 

ভালো আছেন ফুয়াদ আট ঘণ্টা অস্ত্রোপচারের পর — ছবি ২

ফুয়াদের জন্ম বাংলাদেশে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাষ্ট্রে। পড়াশোনার ফাঁকে নিউইয়র্কে একটি ব্যান্ড করেছিলেন তিনি; কয়েকটি গানও বের হয়েছিল তার। এর মাঝে দেশে এসে নিয়মিত গান করেছেন ফুয়াদ, তরুণ প্রজন্মের অনেক শিল্পী তার সুর আর সংগীত পরিচালনায় গান গেয়ে পরিচিতি পেয়েছেন। প্রায় সাড়ে তিন দশক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার নিয়ে আছেন ফুয়াদ।

গত বছরের শেষভাগে ঢাকায় "ফুয়াদ লাইভ ইন ঢাকা" শীর্ষ আয়োজনে গান করে গেছেন ফুয়াদ। তার সঙ্গে অর্থহীনের সুমন, আনিলাসহ জোহাদ, রাফাসহ ৩০ জন শিল্পী গান পরিবেশন করেছেন।