সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বঙ্গবন্ধুকে ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়া রিকশাচালক জামিনে মুক্ত

বঙ্গবন্ধুকে ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়া রিকশাচালক জামিনে মুক্ত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়ে কারাগারে যাওয়া রিকশাচালক আজিজুর রহমান জামিন পেয়েছেন।
 

রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করেন, যা আদালত গ্রহণ করেন।
 

এর আগে গত শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে ৪০০ টাকায় ফুল কিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যান আজিজুর। সেখানেই তিনি গণপিটুনির শিকার হন এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 

শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে হাজির করা হলে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেছিলেন।