বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ব্যাহত পণ্য খালাস, জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ব্যাহত পণ্য খালাস, জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

বাগেরহাট প্রতিনিধি:-

 

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
 

লঘুচাপের কারণে বুধবার ভোর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি ১০টি বাণিজ্যিক জাহাজের সারসহ বিভিন্ন পণ্য খালাস ও বোঝাই কার্যক্রম ব্যাহত হচ্ছে।
 

এদিকে, পশুর নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ফুট বেড়ে যাওয়ায় সুন্দরবনের কিছু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
 

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।