বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৭:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত। 

গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত। 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও উপজেলা পাইথল ইউনিয়ন শাখার উদ্যোগেআজ২৩জুন সোমবার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে  মহিলাগন অংশগ্রহণ করেন।
 

এ মহিলা সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর, এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল। তিনি তাঁর বক্তব্যে ইসলামী আন্দোলনের গুরুত্ব, নারীর ভূমিকা এবং নৈতিক সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের প্রাসঙ্গিকতা বিশদভাবে তুলে ধরেন।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক এবং কর্মপরিষদ সদস্য সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন পাইথল ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. রুকন তালুকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শামসুল আলম।
 

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আদর্শে সমাজ গঠনই পারে শান্তি, ন্যায়বিচার ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। নারীদের এই আন্দোলনে ভূমিকা আরও জোরালো করতে হবে।