মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমির খান প্রযোজিত কলকাতার সিনেমায় ফারিণ

আমির খান প্রযোজিত কলকাতার সিনেমায় ফারিণ

আমির খান প্রযোজিত কলকাতার সিনেমায় অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। ‘পাত্রী চাই’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী। সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত এসিনেমায় ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চিত্রনাট্যকার বিপ্লব জানিয়েছেন, ‌পুরুষতান্ত্রিক সমাজকে নাড়িয়ে দেওয়ার মত গল্প ‘পাত্রী চাই’। এতে আরও অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতা শংকর। আসন্ন পূজোর পরেই শুটিং শুরু হবে সিনেমাটির।


বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন। এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। 

জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান। এরপর সেই গল্প নিয়ে তৈরি হয়েছে লাপতা লেডিস। ছবিটি পরিচালনা করেছিলেন কিরণ রাও। ’পাত্রী চাই’ এর পর বলিউডেও সিনেমা পরিচালনা করবেন বিপ্লব। সেই কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে তিনি জানান।