সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুলাউড়ায় বিএসএফের হাতে আটক ৩ জন, বিজিবির দাবি—তারা চোরাকারবারি

কুলাউড়ায় বিএসএফের হাতে আটক ৩ জন, বিজিবির দাবি—তারা চোরাকারবারি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে আটক করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাবি করেছে, আটককৃতরা চোরাকারবারিতে জড়িত ছিলেন।
 

শনিবার দুপুরে বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকায় প্রায় ২০ জন বাংলাদেশি ভারত থেকে মালপত্র আনতে অবস্থান করছিলেন। এ সময় হরিপুর গ্রামের সিফার, মাসুক আলী এবং সঞ্জয়পুর গ্রামের সোহাগ মিয়া ভারতের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
 

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, “বিএসএফ সূত্রে আমরা জানতে পেরেছি, আটক ব্যক্তিদের চোরাচালানের মালপত্রসহ ত্রিপুরার ঊনকোটি জেলার ইরানি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
 

তবে আটক তিনজনের পরিবারের দাবি, তারা চোরাকারবারি নন। বরং মনু নদীতে মাছ ধরার সময় বিএসএফ তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে। মনু নদীর ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলা অবস্থিত।
 

বিজিবির অধিনায়ক আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত আটক ব্যক্তিদের স্বজনরা কুলাউড়া থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি কিংবা বিজিবির কাছেও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানাননি।