মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডায়রিয়ায় যেসব খাবার খেতে পারেন

ডায়রিয়ায় যেসব খাবার খেতে পারেন

তীব্র গরমে খাবার হজম করা কঠিন। কারণ গরম বেশি পড়লে হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে ডায়রিয়ার মতো সমস্যাও দেখা যায়। এই গরমে পেটের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার তাবাচ্ছুম। চলুন জেনে নেই: 
 
গরমের সময়ে ঘামের কারণে এমনিতেই শরীর থেকে অনেকটা পানি বের হয়ে যায়। সেইসঙ্গে পেট খারাপ বা ডায়রিয়া হলে ক্ষতি আরও বেশি হয়। তখন শরীরে পানির ঘাটতি দেখা দেওয়া খুবই স্বাভাবিক। এমন অবস্থায় শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্যও নষ্ট হতে পারে। তাই এই সমস্যা থেকে বাঁচতে ওরস্যালাইন খেতে হবে।


গরমে তৃষ্ণা মেটাতে দুর্দান্ত কাজ করে ডাবের পানি। এতে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি১, কার্ব ইত্যাদি। পেট খারাপের সমস্যা দেখা দিলে দারুণ কার্যকরী হতে পারে ডাবের পানি। এই পানি শরীরে পানির ঘাটতি মেটাতে কাজ করে। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্যও রক্ষা করে এটি। তাই পেটে সমস্যা দেখা দিলে দিন একটি বা দুটি ডাবের পানি পান করুন।


ডায়রিয়া থেকে পরিত্রাণ পেতে আপনাকে সাহায্য করতে পারে দই। কারণ দইয়ে থাকে ন্যাচারল প্রোবায়োটিক। যে কারণে দই খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। পাতলা পায়খানা এবং বমির সমস্যাও কমিয়ে আনে এই খাবার। তাই এসময় পেটের সমস্যা হলে দই কিংবা ঘোল খেতে পারেন।

পেট খারাপ হলে অতিরিক্ত তেল-মসলা দেওয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এর বদলে খেতে হবে এমন খাবার যেগুলো সহজে হজম হয়। এতে রোগীর পক্ষে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব হবে। ভাত, মুড়ি, আলু সেদ্ধ, ডাল এসব খেতে পারেন।