রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:১১:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নোয়াখালীতে কোটা আন্দোলন: আ.লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নোয়াখালীতে কোটা আন্দোলন: আ.লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা প্রেস নিউজ


নোয়াখালীতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল হিংসায় পরিণত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে, জেলা শহর মাইজদী বাজার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে।

 

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও তাদের সমর্থকরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে তারা কার্যালয়ে ঢুকে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন, এ হামলায় কোটা আন্দোলনকারীরা নয়, দুস্কৃতিকারীরা জড়িত।
 

অন্যদিকে, কোটা আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা হামলা, মামলা, হত্যার বিচারসহ ৯ দফা দাবি জানিয়েছেন।

 

 সুধারাম থানার ওসি আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করেছেন। এই ঘটনা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।