মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

দেওয়ানহাটে চোরাই প্রাইভেটকারসহ যুবক আটক

দেওয়ানহাটে চোরাই প্রাইভেটকারসহ যুবক আটক

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় চোরাই প্রাইভেটকারসহ এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
 

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জুন ডিবি পুলিশের টিম-০৪ এর এসআই (নিরস্ত্র) সুমন দে ও তাঁর সঙ্গীয় ফোর্স দেওয়ানহাট এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করেন। অভিযান চালিয়ে আতিকুর রহমান ওরফে নাবিদ (১৯), পিতা—মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
 

আটক নাবিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—
ক) ১টি চোরাই Toyota ব্র্যান্ডের প্রাইভেটকার
খ) ১টি জাল ট্যাক্স টোকেন
গ) ১টি জাল ফিটনেস সনদপত্র
ঘ) ১টি জাল রেজিস্ট্রেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ

 

এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা (মামলা নম্বর: ১৬, তারিখ: ২৫/০৬/২০২৫) রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪১১/৪২০/৪৬৭/৪৭১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
 

আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডবলমুরিং থানা সূত্র।