সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রাজধানী ডেমরা এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়ার অভিযোগ 

রাজধানী ডেমরা এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদকঃ-



রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে নির্মিত একটি ছয়তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। রোববার (২৭ জুলাই) দুপুর অনুমান ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ছয় তলা ভবনটি পাশের একটি সাত তলা ভবনের দিকে হঠাৎ হেলে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কি কারণে ঘটনার সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। ডেমরা এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই একাধিক বহুতল ভবন গড়ে ওঠার কারণ হিসেবে দেখছেন কেউ কেউ।


ডেমরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, হেলে পড়া ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) কে বিষয়টি অবহিত করা হয়েছে। তাঁরা ঘটনা স্থলে উপস্থিত হলে বিস্তারিত জানানো হবে।

 

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেওয়ার জন্য একটি প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হয়েছিল। কিন্তু একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। এ প্রকল্পের আওতায় জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ৮০৪ ফ্ল্যাট নির্মাণ করার কথা ছিল।