মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘কলিজার আধখান’ ভাইরাল এই নাটকটি দেখে কেঁদেছেন দর্শক

‘কলিজার আধখান’ ভাইরাল এই নাটকটি দেখে কেঁদেছেন দর্শক

কদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির বিভিন্ন অংশ চর্চিত। ‘কলিজার আধখান’ নাটকটির ভিডিও শেয়ার করছেন অনেকে। ফেসবুক, ইউটিউবের মন্তব্য ঘরে একের পর এক মন্তব্য করছেন দর্শক।

‘নাটকটা দেখে সত্যি চোখে পানি চলে এল। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক’; ‘নাটকটা দেখে অনেক কেঁদেছি’; ‘সত্যি নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না’—এমন হাজারো মন্তব্যে ভরে গেছে নাটকটির ইউটিউব কমেন্ট বক্স।


মুহাম্মদ মিফতাহ আনানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটক ১ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এরপরই দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন এটি দেখার জন্য। মাত্র দুই দিনেই এর ভিউ ছাড়িয়েছে ২৪ লাখ। ৩ সেপ্টেম্বর এটি অবস্থান করছে বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ের তৃতীয় স্থানে। 

আর নাটক হিসেবে এর অবস্থান দ্বিতীয়। নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প আবর্তিত হয়েছে এতে। নাটকে দম্পতি এতিমখানা থেকে একটি শিশু দত্তক নেয়। এরপর ঘটে হৃদয়বিদারক এক ঘটনা। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

যেখানে রয়েছে সামাজিক বার্তাও। নাটকটি দেখে দর্শকের বিপুল সাড়া প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন, ‘এখন আমার নাটক নিয়ে দর্শকের ভিন্ন কিছু প্রত্যাশা থাকে। আমি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি। 


এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যাঁরা এ ধরনের সমস্যায় আছেন, তাঁরা গভীরভাবে উপলব্ধি করতে পারছেন। ফেসবুক-ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছি।’

‘কলিজার আধখান’ নাটকটি প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী। এতে কণা ও ইমরানের গাওয়া একটি গান রয়েছে। মেহেদী হাসান লিমনের কথায় গানের সুর-সংগীত করেছেন মার্সেল।