বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:২০:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাত্র ৫ রান করলেন সাকিব

মাত্র ৫ রান করলেন সাকিব

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল এবং ক্যাপ্টেন্সি―সব দিকেই দুর্ধর্ষ ছিলেন সাকিব আল হাসান। তবে ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে প্রত্যাবর্তন তার জন্য সুখকর হলো না। আজ শনিবার মোহামেডানের হয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে নেমে মাত্র ৫ রানে আউট হয়েছেন সাকিব। ১২ বছর পর তিনি মোহামেডানের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে খেললেন আজ।

বিকেএসপিতে মোহামেডানের হয়ে ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। দল ততক্ষণে বড় স্কোরের ভিত পেয়ে গেছে। সাকিবের ওপর কোনো চাপ থাকার কথা নয়। কিন্তু শেখ জামালের ভারতীয় অফস্পিনার পারভেজ রসুলকে ফ্লিক করে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে শেষ হয় তার ৯ বলে ৫ রানের ইনিংস। এভাবে আউট হয়ে হতাশা প্রকাশ করতে ব্যাট দিয়ে মাঠে সজোরে আঘাত করতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলান সাকিব।

জাতীয় দলের ওপেনার রনি তালুকদার ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ৩২ রান করে আউট হন মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে ক্যাচ দিয়ে ফেরেন। তিনে নেমে মেহেদী মিরাজ করেন ৫ রান। তবে ইমরুল কায়েসের ১০১ বলে ৮৬, মাহমুদ উল্লাহর ৫১ বলে ৪৮, আরিফুল হকের ৩১ বলে ৩৯ এবং ইংলিশ ক্রিকেটার জেইক লিন্টটের ১০ বলে অপরাজিত ২৪ রানে ২৯০ রানের বিশাল স্কোর গড়ে মোহামেডান। তবে সাকিবের সম্ভবত এটাই শেষ ম্যাচ। কারণ ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট। তারপর তিনি চলে যাবেন আইপিএলে।