সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫২ পদের গণপূর্ত অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৫২ পদের গণপূর্ত অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

গণপূর্ত অধিদপ্তরের ১৮ থেকে ২০তম গ্রেডের ৫ ক্যাটাগরির ৫২টি শূন্য পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫৩৬ জন।

গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওস) এবং বিভাগীয় বাছাই, নিয়োগ ও পদোন্নতি কমিটির সভাপতি মো. শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পাঁচ ক্যাটাগরির পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা গত ২৭ মে অনুষ্ঠিত হয়েছে।


এই পরীক্ষায় সহকারী ইলেকট্রিশিয়ান পদে ৫২ জন, পাম্প হেলপার পদে ২০ জন, ইলেকট্রিক হেলপার পদে ৬৬ জন, নিরাপত্তাপ্রহরী পদে ৩১৮ জন ও মালি পদে ৮০ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্র/স্থান পরবর্তী সময় গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।