বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ঢাকা দক্ষিণ সিটির কোরবানীর পশুর হাট-২০২৫ এর ১ম পর্যায়ের দরপত্র উন্মুক্ত করা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটির কোরবানীর পশুর হাট-২০২৫ এর ১ম পর্যায়ের দরপত্র উন্মুক্ত করা হয়েছে

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীক্ষেত্রে কোরবানীর পশুর হাট-২০২৫ এর ওটিম পদ্ধতিতে কোরবানীর পশুর হাটের দরপত্র আহবানের ১ম পর্যায়ের উন্মুক্তকরন করা হয়। যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানের ব্যবসায়ীগণ উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন। এ বছর পূর্বের ন্যায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ১১ টি পশুর হাটের দরপত্র আহবান করা হয়। সে প্রেক্ষিতে সর্বোমোট ব্যবসায়ীগণ তাদের নিজ নিজ এলাকার চাহিদার ভিত্তিতে সবকটি হাটের সিডিউল ক্রয় করেন এবং আজ দরপত্র জমাদান ও উন্মুক্তকরণে দেখা যায় সর্বমোট ৯টি (নয়) হাটে দর পাওয়া যায়। এই ৯টি হাটের মধ্যে ৩টি হাটে সরকারী মূল্যের চেয়ে কম দর পাওয়া যায়। সবগুলো হাটের মধ্যে হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গার অস্থায়ী পশুর হাটটি মেসার্স সাফি এন্টারপ্রাইজ সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লক্ষ টাকা দর প্রদান করে। 


 

ঢাকা দক্ষিণ সিটির কোরবানীর পশুর হাট-২০২৫ এর ১ম পর্যায়ের দরপত্র উন্মুক্ত করা হয়েছে

 

উক্ত দরপত্র অনুষ্ঠানটি নগর ভবন অডিটোরিয়ামে উপস্থিত সকল ব্যবসায়ী সম্মুখে উন্মুক্তকরণ কমিটির মাধ্যমে প্রধান সম্পত্তি কর্মকর্তা জনাব কাইজার মোহাম্মদ ফারাবী হাটের দর ঘোষণা করেন। সভা সমাপ্তিকালে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে  অবশিষ্ট পশুর হাটগুলোতে সকলকে দর প্রদানে অংশগ্রহণের জন্য আহবান জানান। 

সভা শেষে অংশগ্রহনকারী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় অতীতের তুলনায় এবারের হাটে দরপত্র ক্রয়সহ সকল কার্যক্রমে কোন প্রকার ভোগান্তি পোহাতে হয়নি এবং সুষ্ঠভাবে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এজন্য তারা সকলে হাট পরিচালনায় সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন। 

৩০ এপ্রিল ১ম পর্যায়ের অংশগহনকারী সর্বোচ্চ দরদাতাগন হলো-

পশুর হাটের নাম সর্বোচ্চ দরদাতা নাম সর্বোচ্চ দর
উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা সিকদার কন্ট্রাকশন (প্রোপাইটর আনিসুর রহমান টিপু) ১ কোটি ৭৫ লক্ষ টাকা 
পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পার্শের নদীর পাড়ে খালি জায়গা

মুহাম্মদ আলী মিলন

২ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা
রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা টিপু সুলতান ৭৪ লক্ষ ৬৮ হাজার টাকা
ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গার মেসার্স সাফি এন্টারপ্রাইজ (প্রোপাইটর নাফিজ কবির) ৪ কোটি ৯৫ লক্ষ টাকা
মেরাদিয়া বাজারের পূর্ব পার্শের খালপাড়ের খালি জায়গা ফেরদৌস আহমেদ ৩ কোটি ৪ লক্ষ ৬০ হাজার টাকা
আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পার্শের খালি জায়গা জয়নাল আবেদীন (রতন) ৫৫ লক্ষ টাকা