সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে যারা

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে যারা

এবারের আসরের মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে ২০টি দল। তার আগে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ থেকেই বেশকিছু দল আগামী আসরে জায়গা করে নিয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। স্বাগতিক হওয়ার সুবাদে এই দুই দল সরাসরি খেলবে সেই আসরে। আর সুপার এইটে খেলা আট দলও সরাসরি চলে যাবে আগামী বিশ্বকাপে। ভারত বাদে বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। ফলে মোট দল হল ৯টি।

এরপর সুপার এইটে উঠতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ৩ দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। র‍্যাঙ্কিংয়ের অবস্থা অনুযায়ী সেই তিন দল হচ্ছে – নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সব মিলে হল ১২ দল। বাকি ৮ দল আসবে বাছাইপর্ব পার করে।

বাছাইপর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে দলগুলো। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে ২টি করে মোট ৬টি দল। বাকি দুই দল আসবে আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে। সব মিলে হল ২০টি দল। ফলে পরবর্তী বিশ্বকাপের ১২ দল ইতোমধ্যে নিশ্চিত। এখন বাছাইপর্ব পার করে খেলতে আসবে আরও ৮টি দল।