সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:২৯:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুল ইসলামকে (৪৬)  গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৯ জুন) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকা থেকে   শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

 

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা কালের কণ্ঠকে বলেন,‘পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রটির মা থানায় মামলা করেছেন। তিনি মামলায় উল্লেখ করেছেন, শনিবার সকালে প্রাইভেট পড়তে ওই ছাত্রী ফয়েজুলের বাসায় গিয়েছিল।


সেখানে গেলে তাকে  নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে শরবত পান করানো হয়। এরপর মেয়টি ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন ফয়েজুল।’
ওসি বলেন, মেয়েটির মা গার্মেন্টেসে চাকরি করেন। রাতে কাজ শেষে বাসায় ফিরেলে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বলে।


এরপর শনিবার রাতে মেয়েটির মা থানায় ধর্ষণ মামলা করেন। রবিবার অভিযান চালিয়ে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ফয়েজুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।