বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সচিবালয়ে উত্তপ্ত বিক্ষোভ, নিরাপত্তায় সোয়াট ও বিজিবি

সচিবালয়ে উত্তপ্ত বিক্ষোভ, নিরাপত্তায় সোয়াট ও বিজিবি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয় এলাকা মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শত শত কর্মকর্তা-কর্মচারী মিছিল ও স্লোগানে অংশ নেন।
 

সকাল থেকেই সচিবালয়ের নতুন ভবনের নিচে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে কর্মচারীদের জড়ো হতে দেখা যায়। বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে তারা দাবি জানান নতুন অধ্যাদেশ বাতিলের।
 

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রধান ফটকে মোতায়েন রয়েছে বিশেষায়িত বাহিনী সোয়াট, পাশাপাশি সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। শুধুমাত্র সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
 

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
 

সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান, সাংবাদিকদের প্রবেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ দুপুর ১২টার দিকে।
 

এর আগে, সোমবার পর্যন্ত টানা তিন দিন সচিবালয়ের ভেতরে চলেছে কর্মচারীদের বিক্ষোভ। তারা জানিয়েছেন, আজও নতুন করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরগুলোতেও একযোগে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা।
 

এদিকে, সচিবালয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এই ফোরামের ব্যানারে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।