মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

অকটায় মোড় থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার।

অকটায় মোড় থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক টিম ০১ জুলাই ২০২৫ ইং তারিখ ২:৩০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন অকটার মোড় এলাকা থেকে  ০১ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ মনসুর রকীব (৪৬) প্রোঃ মেসার্স মৌ ট্রেডার্স, পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-আলিনগর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে।
 

ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাগঞ্জের বিজ্ঞ আদালতে চেক জালিয়াতির মামলা হয়। মামলা হওয়ার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ যুগ্ন দায়রা জজ ২য় আদালত চাঁপাইনবাবগঞ্জ আসামীকে ০১ বছরের কারাদন্ড ও চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে আসামীকে গ্রেফতারের লক্ষে সাজা পরোয়ানা জারী করেন।


উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।