সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের হুঁশিয়ারি

১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের হুঁশিয়ারি

আগামী সাত দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১০-৩০ কাউন্টের সূতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব স্পিনিং মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিল মালিকরা।
 

বুধবার (তারিখ) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
 

সংবাদ সম্মেলনে মিল মালিকরা বলেন, সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে দেশীয় টেক্সটাইল শিল্পে চরম সংকট সৃষ্টি হবে। এর ফলে শ্রমিক অসন্তোষ দেখা দিলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
 

তারা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও দায়-দেনা পরিশোধ করা মিলগুলোর পক্ষে আর সম্ভব হবে না। এতে ব্যাংক ও আর্থিক খাতে কোনো ধরনের বিপর্যয় দেখা দিলে তার দায়ও সরকারকেই বহন করতে হবে বলে তারা সতর্ক করেন।
 

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সম্প্রতি ক্রিকেট সংক্রান্ত একটি বিষয়ে সরকারের মধ্যে যে দেশপ্রেমের প্রকাশ দেখা গেছে, দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় তার সামান্য প্রতিফলনও লক্ষ্য করা যাচ্ছে না। বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়।
 

তিনি আরও বলেন, এর পেছনে কোনো বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
 

সংবাদ সম্মেলনে বিটিএমএ নেতারা দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।