মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আসছে মেহজাবীনের ওয়েব সিরিজ ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে

আসছে মেহজাবীনের ওয়েব সিরিজ ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে

বেশ কিছুদিন ধরে আগের মতো নিয়মিত পর্দায় দেখা মিলছে না জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের। যা নিয়ে নানা জল্পনা ও কল্পনার কমতি ছিল না গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়া। তবে এবার ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে আসছে তার ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’।

দেশীয় প্লাটফর্ম আইস্ক্রিনের প্রথম অরিজিনাল কন্টেন্ট এটি। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।


শুক্রবার (১৪ জুলাই) সিরিজটির লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে এক অন্যরকম মেহজাবীনের দেখা মিলেছে। যেখানে তার চোখ ও মুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকার চোখ গড়িয়ে পড়ছে পানি। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় একগুচ্ছ ফুল। 


দীর্ঘদিন পর নতুন মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে। নেটিজনরা বলছেন, এ কোন মেহজাবীন? এ প্রসঙ্গে আই স্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে আমি কী তুমি আট পর্বের ওয়েব সিরিজে, যা শিগগিরই মুক্তি পাবে।

ভিকি জাহেদ বলেন, ‘থ্রিলার ও হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কন্টেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো ভালো আছে, যা দর্শক পছন্দ করেছেন। আইস্ক্রিনের যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।বিনোদন রিপোর্ট