সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:০২:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. আরমান হোসেন (৩২) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 

সোমবার (১১ আগস্ট) গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান।
 

ওসি জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরিহিত এক ব্যক্তিকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে আরমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার নিহত তুহিনের স্ত্রী ও পরিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৩টায় কমিশনার গাজীপুরের সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন।
 

প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
 

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা তুহিন গাজীপুরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। হত্যার পর তার ভাই মো. সেলিম অজ্ঞাতনামাদের আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।