সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিজ দেশের বিপক্ষে মাঠে নামার আগে কী ভাবছেন সৌরভ

নিজ দেশের বিপক্ষে মাঠে নামার আগে কী ভাবছেন সৌরভ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নবাগত যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে কানাডার দেয়া পাহাড়সম রান অনায়াসে টপকিয়ে ম্যাচ জেতা। তার আগে বংলাদেশের সাথে সিরিজ জেতা এইসব যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সামর্থের জানান দেয়। এবার সামনে ভারতীয় দল। ১২ জুন তাদের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রভালকরের দল যুক্তরাষ্ট্র। একসময় সৌরভ ভারতীয় দলে খেলেছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন তিনি।

মুম্বাই দলে সুযোগ না পাওয়া সৌরভ সেই সময় নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরে পড়ার সুযোগ পান। তাই ২০১৫ সালে ভারতের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন ত্যাগ করে তিনি পাড়ি দেন আমেরিকায়। কিন্তু ক্রিকেট ছাড়েননি সৌরভ। পড়াশোনা শেষ করে আমেরিকাতেই কাজের সুযোগ পান। সপ্তাহান্তে ক্রিকেট খেলেন সৌরভ। এর মাঝেই আমেরিকার নাগরিকত্ব নিয়ে নাম লেখান ঘরোয়া ক্রিকেটে। ধীরে ধীরে জায়গা করে নেন আমেরিকার মূল দলে। ৩২ বছরের সৌরভ এখন সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য।

এক সময় যে দলের হয়ে খেলার স্বপ্ন দেখতেন, ১২ জুন সেই দলের বিপক্ষেই খেলতে নামবেন সৌরভ নেত্রাভলকর। খেলবেন নিজ দেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে। ভারতের বিপক্ষে নামার আগে তাই আবেগপ্রবণ সৌরভ।

সৌরভ বলেন "ভারতীয় দলের অনেকের সঙ্গেই খেলেছি, ছোট থেকেই সূর্যকুমার যাদবের সঙ্গে খেলেছি, যেভাবে ও আইপিএলে পারফর্ম করে ফিরে এসেছে, খুব ভালো লাগছে। এই ম্যাচটা আমার কাছে তাই একটা আবেগের ম্যাচ হতে চলেছে, আমাদের জন্যও চ্যালেঞ্জ হবে ।''

নিজ দেশের বিপক্ষে খেলতে মাঠে নেমে হাত কাঁপবে না তো? এমন প্রশ্নে সৌরভ বলেন, ‘আমি ওভাবে দেখছি না যে, নিজের দেশের বিপক্ষে খেলছি। আমার ফোকাসটা হচ্ছে— এই দলে আমার কাজটা কী। আমি আমার দেশের জন্য কি করতে পারছি। তাই খেলা উপভোগ করার চেষ্টা করব।’

এক সময় সূর্যকুমার ছিলেন আমার সতীর্থ । সেই সূর্যকুমার এবার ভারতীয় দলে। সৌরভ বলেন, ‘আমি ওদের সবাইকে চিনি। মুম্বাইয়ের হয়ে অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ দলে আমি আর সূর্যকুমার একসঙ্গে খেলেছি। ও জীবনে কতটা উন্নতি করেছে, সেটা দেখে খুব ভালো লাগছে। তাই ভারতের বিপক্ষে খেলা আমার কাছে খুব আবেগের।‘

তিনি আরও বলেন, ‘এখন আমি যুক্তরাষ্ট্রের হয়ে খেলছি। এবার আমরা ভালো খেলছি। দুটো ম্যাচ জিতেছি। ভারতকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল পাকা হয়ে যাবে। সেই লক্ষ্যেই খেলতে নামব।‘