সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১২:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ

হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। 

 

হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ


 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এ কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলার আলুচাষি ও ব্যবসায়ীরা।

 

হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ — ছবি ২


 

ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে কুড়িগ্রাম-রংপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুর্ভোগে পড়েন সড়কে চলা গাড়ির চালক, যাত্রী ও শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় কৃষক ও ব্যবসায়ীরা।

 

হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ — ছবি ৩


 

আন্দোলনকারী কৃষক ও ব্যবসায়ীরা জানান, বাজারে আলুর দাম কম থাকা সত্ত্বেও চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগারের ভাড়া বৃদ্ধি করেছেন মালিকরা। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।
 

আলুচাষি আব্দুস সালাম জানান, চলতি মৌসুমে আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এ বছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সব মিলে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা। এ অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ায় হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
 

আলুচাষি হাসু মিয়া বলেন, ‘গত বছর যে বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তা এবার ৪৫০ টাকারও ওপর। এমনিতে আলুর দাম কম, এর ওপর যদি হিমাগার ভাড়া এত বেশি দিই, তাহলে আমরা কৃষকরা কীভাবে বাঁচবো? সরকারের কাছে দাবি, আমাদের কৃষকদের এই সমস্যা যেন দ্রুত সমাধান করা হয়।’
 

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, ‘কৃষক-ব্যবসায়ী প্রতিনিধিদের আগামীকাল (বুধবার) ডাকা হয়েছে। তারা আসলে হিমাগার মালিকদের সঙ্গে বসে আবারও বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’