সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা, শহরজুড়ে থমথমে পরিস্থিতি

গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা, শহরজুড়ে থমথমে পরিস্থিতি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে অবরুদ্ধ অবস্থায় থাকা নেতারা অবশেষে নিরাপদে শহর ত্যাগ করেছেন। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় ১৫-১৬টি গাড়ির একটি বহর গোপালগঞ্জ ত্যাগ করে। বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা।
 

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
 

এর আগে, সমাবেশ শেষে ফেরার পথে শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে বহরটি ওই এলাকায় পৌঁছালে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর আগেই সমাবেশস্থলেও হামলা চালানো হয়, যাতে এনসিপির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয় এবং সেগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
 

শহরজুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সাংবাদিকদের মতে, পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়েও উত্তেজিত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
 

সকল দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে জাতীয় যুব শক্তি দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে।