রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৪:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আন্দোলন নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শিক্ষকরা

আন্দোলন নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শিক্ষকরা

পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। রোববার (১৪ জুলাই) দুপুরে সব বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান। 

 

তিনি বলেন, দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের এ আন্দোলন চলমান থাকবে। সামনের ২০ জুলাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা রয়েছে। যদি এ সময়ের মধ্যে দাবি না মানা হয়, সেটিও না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আন্দোলন আরও কঠোর হয়েছে।

 

শেখ মাশরিক আরও বলেন, গতকালকের বৈঠকটাকে অনেক গণমাধ্যম ভিন্নভাবে প্রকাশ করেছে। তাই আজ শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেয়া হবে।