সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫০:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়কে ব্যারিকেড সৃষ্টি ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
 

শুক্রবার (১৮ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে নাম উল্লেখ করে ৫৪ জনকে আসামি করা হয়েছে, আর অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে।
 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সকালেই গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে আসামিরা। তারা উত্তেজনাকর স্লোগান দিয়ে পরিবহন চলাচল বন্ধ করে দেয় এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে সেখানে থাকা দুটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় তারা।
 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। এরপর দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা ওই সড়ক হয়ে গোপালগঞ্জে পৌঁছে পদযাত্রা ও সভায় অংশগ্রহণ করেন।