মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা, দুটি মামলা দায়ের

ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা, দুটি মামলা দায়ের

ঝালকাঠি প্রতিনিধি:-

 

ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা ধ্বংস করার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
 

রোববার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুন বিকেলে পূর্ব গুয়াটন এলাকার মোবারেক আলী ফকিরের মালিকানাধীন একটি তালগাছ কেটে ফেলা হয়। দীর্ঘদিন ধরে এই গাছটি বাবুই পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। গাছে অসংখ্য বাসা, ডিম ও ছানা ছিল। সম্প্রতি মিজানুর রহমান নামে এক ব্যক্তি গাছটি কিনে নেওয়ার পর তা কেটে ফেলা হয়। এতে শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়।
 

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, “এই গাছটি শুধু একটি গাছ নয়, এটি ছিল একটি প্রাণিবৈচিত্র্যের কেন্দ্র। যারা গাছটি কেটে ফেলেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে।”
 

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “তালগাছ কাটার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
 

জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান, গাছ কাটার ঘটনায় মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেনকে আসামি করে একটি মামলা ঝালকাঠি সদর থানায় দায়ের করা হয়েছে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকেও আরেকটি মামলা করা হয়েছে।