সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:০৯:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

দুধকুমার নদের ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

দুধকুমার নদের ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৩০ জুন) বিকেলে সোনাহাট সেতু পারে তিন গ্রামের প্রায় একহাজার গ্রামবাসী এ মানব বন্ধনের আয়োজন করে। তারা এসময় সোনাহাট সেতু বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ওসি রুহুল আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সেতুতে যান চলাচল স্বাভাবিক করেন।

 

বিক্ষোভকারী আব্দুল কুদ্দুছ ও জাহিদুল ইসলাম জানান, বঙ্গসোনাহাট ইউনিয়নের চরবলদিয়ার পশ্চিমপার, গনাইরকুটি ও পাইকের ছড়ার কালিরহাট নামক স্থানে ইতিমধ্যে নদের ভাঙ্গনে ২০টি বাড়ি এবং ৭০/৮০ বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলিন হয়েগেছে। হুমকীর মুখে রয়েছে প্রায় দেড় শতাধিক বাড়িঘর। তারা অনতিবিলম্বে ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবী জানান।