সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

অবশেষে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল

অবশেষে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল

দেশের নাগরিকদের জন্য পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া সহজ করে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
 

মঙ্গলবার, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

পরিপত্রে বলা হয়েছে, নতুন পাসপোর্টের আবেদনে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না।
 

এছাড়া, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্টের নতুন আবেদনেও অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেওয়া হবে।
 

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, পাসপোর্ট পুনরায় ইস্যু করার সময়, যদি কোন মৌলিক তথ্য যেমন নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, বা জন্ম স্থান পরিবর্তন হয়, তবে জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত তথ্যের ভিত্তিতেই পাসপোর্ট ইস্যু করা যাবে।