মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৬:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পুনরুদ্ধার করেছে ৫০ শতাংশ ভূখণ্ড ইউক্রেন

পুনরুদ্ধার করেছে ৫০ শতাংশ ভূখণ্ড ইউক্রেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়া প্রাথমিকভাবে ইউক্রেনের যে ভূমি দখল করেছিল, তার অর্ধেক পুনরুদ্ধার করেছে কিয়েভ। গতকাল রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন এ কথা বলেন। 

রাশিয়ার দখলকৃত আরও ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য কিয়েভকে ‘খুব কঠিন’ লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেন ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে যা দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ইতিমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে।’


ইউক্রেনের পাল্টা আক্রমণ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিয়েভের গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেন দ্রুত রুশ বাহিনীকে তার ভূখণ্ড থেকে হটিয়ে দিতে পারবে বলে যে প্রত্যাশা ছিল, তা ম্লান হয়ে যাচ্ছে। 

কারণ, দেশটির দক্ষিণ ও পূর্বে রুশ বাহিনীর দৃঢ় প্রতিরক্ষা অবস্থান ভাঙতে ইউক্রেনীয় সেনাদের বেশ বেগ পেতে হচ্ছে। গত মাসের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জানান, রুশ বাহিনীর বিরুদ্ধে কিয়েভের অগ্রগতি প্রত্যাশার চেয়ে ধীর।