সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:০৮:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার ধসের মামলায় ৮ জনের কারাদণ্ড 

চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার ধসের মামলায় ৮ জনের কারাদণ্ড 

চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার ধসে ১৩ জন নিহত হওয়ার মামলায় ৮ জনের সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।বুধবার (১০ জুলাই) সকালে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এই রায় দেন। 

 

এতে বলা হয়, এই মামলাটি যোগাযোগ ব্যবস্থায় কালো অধ্যায়। ফ্লাইওভারের নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এজন্য প্রতিষ্ঠানের ৮ কর্মকর্তাকে দুটি ধারায় সাত বছর কারাদণ্ড এবং প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। মামলার সাক্ষী ২৮ জন। তাদের মধ্যে সাক্ষ্য দিয়েছে ২২ জন। এছাড়া সাফাই সাক্ষ্য দেন ৭ জন।   
 

প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়লে তাতে চাপা পড়ে ১৩ জন নিহত হন।