মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন

বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার বেলা ১১টায় বনপাড়া পৌর শহরে নাটোর–পাবনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে হামলা এবং অবমাননাকর কর্মকাণ্ড উদ্বেগজনক। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
 

এ সময় বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক বাবু জয়ন্ত কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল কুমার দাস, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মণ্ডল এবং বনপাড়া পৌর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবদাস সান্যাল প্রমুখ।