সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কুড়িগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী বালিয়ামারী বাজারে ৫শ’ পিচ ইয়াবাসহ আলী হোসেন (৩৬) ও শাহীন হাসান (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার  করেছে পুলিশ।
 

গ্রেফতারকৃতদের মধ্যে আলী হোসেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর এলাকার বাসিন্দা এবং শাহীন হাসান কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেওয়ারচর এলাকার বাসিন্দা।
 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যহত থাকবে।