বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ইউরোপা লিগের ফাইনাল

আজ ইউরোপা লিগের ফাইনাল

ছয়বার ফাইনালে উঠে ছয়বারই শিরোপা উৎসব করেছে সেভিয়া। গৌরবের রেকর্ডটা অক্ষুণ্ন রাখার ব্রত নিয়ে ইউরোপা লিগে আজ আরেকটি ফাইনাল খেলতে নামবে স্পেনের ক্লাবটি। প্রতিপক্ষ হলো ইতালিয়ান ক্লাব এএস রোমা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ইউরোপীয় ফাইনালে হারের অতীত নেই কিন্তু রোমা কোচ হোসে মরিনহোরও। দুটি চ্যাম্পিয়নস লিগসহ পাঁচে পাঁচ জয় তার! নিজের অভিষেক মৌসুমেই ইতালিয়ান সিরি আ’র দলটিকে ইউরোপা কনফারেন্স লীগ জেতান পর্তুগিজ কোচ। দ্বিতীয় মৌসুমে রোমাকে ইউরোপা লীগ ফাইনালে ওঠান ‘দ্য স্পেশাল ওয়ান’। টানা সাফল্যে রোমা সমর্থকদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন মরিনহো।

ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান মরিনহো। রোমা ফ্যানদের জন্য জিততে চান ইউরোপা লীগ শিরোপা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দুই দলের শিরোপার লড়াই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘আমার কী অর্জন হবে, সেদিকে মনোযোগ দিচ্ছি না। শুধু রোমা ভক্তদের আনন্দিত দেখতে চাই। এটা এমন একটা শহর, যার জনগোষ্ঠী ফুটবলের জন্যই বাঁচে।’