সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৬:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নওগাঁয় নারী উদ্যোক্তাদের মিলনমেলা

নওগাঁয় নারী উদ্যোক্তাদের মিলনমেলা

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁয় নারী উদ্যোক্তাদের অফ লাইন মিটিং ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ শনিবার ( ৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলা অডিটোরিয়ামে উই টিম নওগাঁর আয়োজনে প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

নওগাঁয় নারী উদ্যোক্তাদের মিলনমেলা

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উইমেন এ্যান্ড ই-কমার্স ট্রাস্ট ( উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা। 

 

উদ্যোক্ততারা বলেন- “একতাই বল” তাই নওগাঁর উদ্যোক্তারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্যই এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক উদ্যোক্তা রয়েছেন। পরবর্তীকালে সবাইকে একত্রিত করার চেষ্টা করা হবে এবং এই ধরনের অফ লাইন মিটিং-এ এসে অনেক কিছু জানতে পারছে উদ্যোক্তারা।

নওগাঁয় নারী উদ্যোক্তাদের মিলনমেলা — ছবি ২

 

উই এর নওগাঁ জেলা প্রতিনিধি সারমিন সুলতানা বলেন- নওগাঁর বাহিরে বিভিন্ন থানা থেকে নারী উদ্যোক্তাদের নিয়ে এ আয়োজন করা হয়েছে। নারীরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে উই গ্রুপের মাধ্যমে আর আমাদের সভাপতি এসেছে বলে নারীরা আনন্দে অংশগ্রহন করেছেন কারন তার মাধ্যমে নারীরা অনেক সুফল পাচ্ছেন ই-কমার্সে। এই প্রথম নারী উদ্যোক্তাদের নিয়ে বিশাল মিটাপ অনুষ্ঠিত হলো যা সত্যিই ভালো লাগার বিষয়। 

নওগাঁয় নারী উদ্যোক্তাদের মিলনমেলা — ছবি ৩

এ সময় উইয়ের ডিরেক্টর ডাঃ সালমা পারভীন, ওয়ার্কিং কমিটির ডিরেক্টর তাজরিন তামান্না ইসলাম লুবা,ডিভিশনাল হেড মাহবুবা আক্তার জাহান,মডারেটর রুওয়াইদা তানজিদা শ্রাবণীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।