বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৩:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ব্রাহ্মণবাড়িয়ায় শসা খাওয়াকে কেন্দ্র করে চার ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষ, আহত ৯০

ব্রাহ্মণবাড়িয়ায় শসা খাওয়াকে কেন্দ্র করে চার ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষ, আহত ৯০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে জমির শসা খাওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় চার ঘণ্টা ধরে চলে। এতে অন্তত ৯০ জন আহত হয়েছেন।

 

স্থানীয়দের জানানো অনুযায়ী, শ্রীঘর গ্রামের সরকার বাড়ির বাসিন্দা জুয়েল তার জমিতে শসা চাষ করছিলেন। কিন্তু দুই দিন আগে গ্রামের বড়বাড়ির মির জালালের ছেলে হৃদয় ওই ক্ষেত থেকে শসা খেয়ে ফেলে। বিষয়টি নিয়ে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি এবং হাতাহাতি হয়। পরবর্তী দিন সকালে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয় যা দীর্ঘ সময় ধরে চলে।

 

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন জালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (৩২), শাহ আলম (৩৫), রাব্বি মিয়া (১১), আমীর আলী (৩৫), মাসুক মিয়া (৪৫) ও সাহার আলী (১৮)। তাদের প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া কমপক্ষে ৮১ জন আহত ওই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম ঘটনা নিশ্চিত করে জানান, শসা খাওয়ার ঘটনায় সরকার বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

 

উল্লেখ্য, এর আগেও সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।